নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন

নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নগরীর টাউন হলের সামনে বরিশাল সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির বরিশালের আহ্বায়ক ও মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন। বক্তব্য রাখেন প্রফেসর শাহ্ সাজেদা ও  আ রহিমা সুলতানা কাজলসহ অনেকে।

বক্তারা বলেন, কেউ যাতে নুসরাত হত্যার বিচার বিঘ্নিত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দৃষ্টান্তমূলক বিচার হলে সমাজে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

এর আগে নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে একই স্থানে মানববন্ধন করে ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও গণনাট্য সংস্থা।