নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক জানান, নগরীর গীর্জা মহল্লা এলাকায় ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে পোশাক বিক্রি ও আমদানি করা কাপড়ের বৈধ কাগজপত্র না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্মার্ট ফ্যাশনের ম্যানেজার মিজানুর রহমানকে ৫ হাজার, বৈশাখীর ম্যানেজার নূরুজ্জামানকে ১০ হাজার, পিটার ইংল্যান্ডের ম্যানেজার আবদুল কাদেরকে ১০ হাজার ও নেক্সট প্লাসের ম্যানেজার রতন চৌধুরীকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক জানান, তারা ক্রয় মূল্যের চেয়ে ৫৪ ভাগ বেশি মূল্যে পোশাক বিক্রি করছিল।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, র্যাব ও পুলিশ সহযোগিতা করেছে।