রোগীদের ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়া কাম্য নয়: গণপূর্ত মন্ত্রী

অনুষ্ঠানে শ ম রেজাউল করিমগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেছেন, ‘চিকিৎসকদের আর্তমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে। অনেক চিকিৎসক রোগীদের ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যা কাম্য নয়।’

শনিবার (৮ জুন) পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি একথা বলেন।

রেজাউল করিম বলেন,বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে। স্বাস্থ্যসেবা পল্লীর মানুষের দোড়গোরায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ১৮ সহস্রাধিক কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। যেখান থেকে লাখ লাখ নারী, পুরুষ, শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন।এসব ক্লিনিকে ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে ক্রীড়াবান্ধব সরকার। সারাদেশে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে। ক্রিকেটে বাংলাদেশ এখন কোন অবস্থানে পৌঁছেছে তা বিশ্ববাসী দেখছে।