বরিশালে তরুণের কারাদণ্ড

বরিশালনিজ হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার মামলায় বরিশালের উজিরপুর উপজেলার এক তরুণকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম সুমন হাওলাদার। সোমবার (১ জুলাই) বিকালে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অস্ত্র আইনের দুটি ধারায় ৭ বছর ও ১০ বছর কারাদণ্ড  দেওয়া হয়।

সুমন হাওলাদার উপজেলার যোগীরকান্দা এলাকার মালেক হাওলাদরের ছেলে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৬ সালের ২৬ নভেম্বর উজিরপুর মডেল থানার এসআই  লুৎফর রহমান পুলিশ ফোর্স নিয়ে সুমন হাওলাদারের বাসায় অভিযান চালান। সুমনের বাসা থেকে একটি দেশীয় পাইপগান, তিনটি কার্তুজ ও একটি ছেনা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম একমাত্র সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।