বরিশালে মাদক মামলায় জয়নাল সরদার নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মাদক ব্যবসায়ী জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মোতালেব সরদারের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৪ মে গোপন সংবাদে গৌরনদীর কসবা এলাকায় অভিযান চালিয়ে একহাজার ১২৫ পিস ইয়াবাসহ জয়নাল সরদারকে আটক করে মামলা দায়ের করে র্যাব। ওই বছরের ২৯ মে তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন একমাত্র আসামি জয়নালকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দেন। আদালত ৯ জনের সাক্ষ্য নিয়ে আজ এ রায় দেন।