আইউব গাজী ওই এলাকার মৃত কাসেম গাজীর পুত্র।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে কৃষ্ণকাঠি গ্রামের আইউবের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় স্বামী-স্ত্রীকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাহফুজ আলম তাদের কারাগারে পাঠান।