আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি উজিরপুর উপজেলার শিকারপুরের বাসিন্দা হেমায়েত মুন্সির ছেলে রাফি। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বীন আলম বাংলা ট্রিবিউনকে জানান, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চলার সময় সড়ক পাড়াপাড়রত মুক্তিযোদ্ধা ছোমেদের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মেডিক্যাল পুলিশের ইনচার্জ এসআই নাজমুল হুদা বলেন, আহত দুই জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাদের অবস্থা গুরুতর। মুক্তিযোদ্ধার মরদেহ মর্গে রাখা হয়েছে।