বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘স্থানীয়রা বাসটি আটকে পুলিশে খবর দেয়। এরপর ৮০ মণ জাটকা জব্দ করা হয়। আটক করা হয় সুপারভাইজার ফয়সাল ও ব্যবসায়ী অপুকে। জব্দ জাটকা ও আটক দুই জনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করার প্রস্তুতি চলছে। আর বাসে যাত্রী থাকায় তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে বাসটি গন্তব্যে যেতে ছেড়ে দেওয়া হয়েছে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাঠাচ্ছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’