জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, জেলার উজিরপুর পৌরসভা এলাকায় ফেসবুকে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের পোস্ট দিয়ে ব্যাপক গণজমায়েতের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত উজিরপুর পৌর এলাকায় ব্যাপক মহড়া দিয়ে অবৈধ গণজমায়েত রুখে দেয়। এছাড়া ওই উপজেলায় ৪০০ টাকা কেজি দরে আদা বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।