করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে নারীর মৃত্যু

করোনাভাইরাসকরোনা উপসর্গ নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) রাতে ওই নারীর মৃত্যু হয় বলে জানায় পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির রঞ্জন অধিকারী।

মৃত্যুবরণ করা ওই নারীর বাড়ি পিরোজপুর শহরতলীর আলামকাঠী এলাকায়। গত বৃহস্পতিবার তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তির পর আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। রাতে তিনি মারা যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন জানান, হাসপাতালে ভর্তির পর ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষাগার পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।