জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় নিহতরা হলেন, উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুস সালাম ভূইয়ার ছেলে দশম শ্রেণির ছাত্র রাজিব ভূইয়া ও একই গ্রামের মৃত হযরত আলী বেপারীর ছেলে আব্দুর রব বেপারী।
বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, হিজলার মেমানীয় এলাকার বাসিন্দা তারু সরদার নিজ ক্ষেতে থাকা সয়াবিন তোলার জন্য সকাল ৭টার দিকে ভাড়া করা শ্রমিকদের নিয়ে ট্রলারে করে চরে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে ওই ট্রলারটি মাঝ নদীতে ১১ জন যাত্রীসহ ডুবে যায়। দুই জন ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে ওঠে।
পরে ওই দুই জনের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে এলকাবাসী। এরপর বিষয়টি পুলিশে জানায় তারা। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।