দাফনের আগে মরহুমাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টাও ছিলেন তিনি। শাহানা আবদুল্লাহর মৃত্যুতে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ সোমবার থেকে চারদিনের শোক পালন করবে।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ছিলেন তিনি। মৃত্যুকালে স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, রবিবার (৭ জুন) রাত সাড়ে ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।