নকল ওষুধ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত থাকায় কারখানা সংশ্লিষ্ট দুই জনকে আটক করে এক বছর করে কারাদণ্ড, আড়াই লাখ টাকা করে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
ওষুধ প্রশাসন এবং পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার (১৫ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বিকালে জব্দকৃত নকল ওষুধ ও কাঁচামাল নগরীর রসুলপুর চরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, অনুমোদনহীন কারখানায় নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।