আল আমিন ওরফে গোলাম রব্বানীকে ৬ মাসের এবং তার অপর ৪ সঙ্গি ইমতিয়াজ, সাব্বির হোসেন, রিম্পা খানম ও সম্পা বেগমকে এক মাস করে কারাদণ্ড দিয়ে সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, আল আমিন ওরফে গোলাম রব্বানী আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি এনজিও’র ব্যানারে হেপাটাইসিস-বি টিকার ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কারও মেডিক্যাল কিংবা প্যারামেডিক্যাল শিক্ষা নাই। এরা হেপাটাইসিস কোর্স সম্পর্কেও কিছু জানে না। শুধু ইনজেকশন পুশ করতে পারে। এ অবস্থায় নিম্নমানের ইনিজেকশন কিনে তা উচ্চ মূল্যে এ যাবৎ ৬০০ জনকে দিয়েছে। এ খবর পাওয়া মাত্র মেট্রোপলিটন ডিবি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয়েছে।