মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের মেডিক্যাল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেমায়েত হাওলাদার উপজেলার বড় কৈবর্তখালী এলাকার মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে জমিজমা নিয়ে বিরোধের জেরে মিনু মোল্লাকে হত্যার চেষ্টায় গুরুতর জখম করা হয়। বর্তমানে মিনু মোল্লা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় মিনু মোল্লার স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে ২৩ সেপ্টেম্বর রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হেমায়েত হাওলাদারকে মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।