বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ। তিনি জানান, গত কয়েকদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছিল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। যা বিক্ষোভেও প্রকাশ পায়। বিষয়টি পটুয়াখালী জেলা পুলিশের নজরে আসলে গুরুত্ব সহকারে নিবিড় পর্যবেক্ষণের পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেছে।
এদিকে শুক্রবার বাদ জুমা শহরের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে বিক্ষোভ করে তাকে গ্রেফতারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেয় বিভিন্ন ধর্মীয় সংগঠন।
প্রসঙ্গত, পটুয়াখালী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি ব্লগার হিসেবে পরিচিত। সম্প্রতি পটুয়াখালী শহরের বিভিন্ন পরিত্যক্ত জমিতে কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে ‘অক্সিজেনের ফেরিওয়ালা’ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।