৪শ’ যাত্রী নিয়ে ডুবোচরে আটকে ছিল লঞ্চটি

ডাবল ডেকার লঞ্চ এমভি এ আর খান পটুয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে ডাবল ডেকার এমভি এ আর খান নামের একটি লঞ্চ চার শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকে ছিল।  

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে পটুয়াখালীর কারখানা নামক জায়গায় নদীর ডুবোচরে  লঞ্চটি আটকে যায়। পরে নদীতে জোয়ার আসলে সোয়া ৯ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এমভি এ আর খান-১ লঞ্চে থাকা যাত্রী মো. মামুন বলেন, লঞ্চটি সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট থকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে চর-গৌরব্দী লঞ্চঘাট দিয়ে ফেরার সময় লঞ্চটি ডুবোচরে আটকে পড়ে।

পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান বলেন, নাব্যতা সঙ্কটের কারণে লঞ্চটি ডুবোচরে আটকে যায়। পরে রাত সোয়া ৯টার দিকে নদীতে জোয়ার আসলে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এতে কোনও যাত্রীর ক্ষতি হয়নি বলেও তিনি জানান।