আলমগীর বলেন, এবার পাসের হার এবং জিপিএ ৫ উভয় দিক থেকেই ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। গড় পাসের হার যেখানে ৯৭.২৬ শতাংশ সেখানে ছেলেদের পাসের হার ৯৬.৭৭ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৯৭.৭২ শতাংশ।
প্রাপ্ত ফল সূত্রে জানা যায়, ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ২৫৭জন। সেখান থেকে অংশগ্রহণ করেছে ১ লাখ ৬ হাজার ৮৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ১৮১ জন। উত্তীর্ণদের মধ্যে ৪৯ হাজার ৩২৯ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৫৩ হাজার ৮৫২ জন। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৪৬৫জন শিক্ষার্থী। গতবছর জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ২৮৫ জন।
এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৪ হাজার ৯০৩ জন আর ছাত্রী ৮ হাজার ৫৬১ জন।
বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন ১ হাজার ৬৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় বরিশাল বোর্ডে মোট কেন্দ্র ছিল ১৫২ টি।
/এআর/এমএনএইচ/