পটুয়াখালীর দশমিনায় আগুন লেগে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিগন্ত সড়কের মোল্লা পট্টিতে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
দশমিনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সালাউদ্দিন মিয়া জানান, ধারণা করা হচ্ছে মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর শোনামাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।