আবদুর রশিদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
ওসি আকতারুজ্জামান জানান, চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা এমএন পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানের ওপর উঠে যায়। এ সময় দোকানে থাকা আবদুর রশিদ বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি। তবে বাসটি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
/এনএস/এমএনএইচ/