ধান রোপণ নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো একজনের

ভোলা সদরে ধান রোপণ নি‌য়ে দুই পক্ষের সংঘর্ষে নুরুল ইসলাম ওরফে কান্টু বেপারী (৪৫) না‌মে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। এ সময় ক‌য়েকজন আহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (২৩ জুন) সকা‌লে সদরের পূর্ব ই‌লিশা ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের চরগাজী এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত নুরুল ইসলাম সোনা‌ডো‌গি গ্রা‌মের মো. ম‌ফিজলের ছে‌লে।

এ ঘটনায় সাতজন‌কে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে স্থানীয়রা। বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফ‌রিদ শেখ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকা‌লে চর গাজীপু‌রে জ‌মি‌তে ধান রোপণ কর‌তে যান ওই এলাকার কামাল তালুকদার পক্ষের সমর্থক নুরুল ইসলামসহ ক‌য়েকজন। এ সময় ধান রোপণে বাধা দেন বিপক্ষ লাল‌ মিয়া পক্ষের লোকজন। এতে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে নুরুল ইসলাম নিহত ও ক‌য়েকজন আহত হন। পরে লাল মিয়ার পক্ষের সাতজনকে পুলিশে দেয় স্থানীয়রা।

এসআই মো. ফরিদ শেখ বলেন, সংঘর্ষের খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সাতজনকে আটক করা হয়েছে।