ঝালকাঠি ছাত্রলীগের সভাপতি মধু, সা.সম্পাদক পারভেজ

ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আবদুল্লাহ আল মাসুদ মধুকে সভাপতি ও মো. পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে ১২ জনকে সহ-সভাপতি ও ৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষর করা কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে এ তথ্য জানানো হয়।

রাতে কমিটি ঘোষণার খবর নিশ্চিত করেন নবনির্বাচিত কমিটির সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক মো. পারভেজ।

কমিটির লিস্টকমিটিতে পঙ্কজ কুমার দে, সোহাগ খান সরওয়ার, শেখ সজি্, উজ্জ্বল মজুমদার, নাদিম মাহমুদ, মেহেদী হাসান অনিম, রুহুল আমিন, তরিকুল ইসলাম তারেক, রুবেল সিকদার, মো. রেজাউল করিম, আলী ইমাম খান অনু, জুলফিকার আলী রনিকে সহ-সভাপতি করা হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন আতিকুল ইসলাম হৃদয়, রইস আহম্মদ অন্তু, অভিজিৎ শাহ শান্ত, তওহিদুল ইসলাম, শুভাশীষ সেন গুপ্ত, রেদওয়ান মুবিন রিথন, আলফি শাহরুন শুভ ও আতাউর রহমান খান মাইনুল।

সাংগঠনিক সম্পাদকরা হলেন তাজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন, আসাদুজ্জামান সৌরভ, নয়ন চন্দ্র বাড়ৈ, মো. মুহিদুল ইসলাম মিশুক, কাজী সাজিদুল ইসলাম ও চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম।