নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও ১২ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। সোমবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী বলেন, ‘পৌরবাসীর সেবা করার যে গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করবো। মানুষ আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছে। তাদের ভালোবাসা কখনও ভুলবো না।’
/টিএন/আপ: এইচকে/