বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, তরুন কর্মকার, সদর উপজেলা সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহে আলম, সাবেক জেলা যুবলীগ আহবায়ক খসরু নোমান, জেলা আওয়ামী লীগ নোতা আবুল কালাম মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন লাভলু, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম রোজাউল করিম প্রমুখ।
শান্তি সমাবেশে এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আ. রকিব বলেন, মাদক ও সন্ত্রাস নিমূর্লে কোনও কিছুর মূল্যেই যত বড় প্রভাবশালী লোক হোক তাকে ছাড় দেওয়া হবে না। কিছুদিন আগে মন্দিরের মূর্তি ভাঙ্গাসহ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এই শান্তি সমাবেশের আয়েজন করা হয়।
/এমপি/