সেক্ষেত্রে সাইলো বধ্যভূমি এলাকায় নয়, অন্যত্র এ গোডাউন নির্মাণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজে খাদ্য বিভাগের মহাপরিচালক ও প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তাদের বরিশালের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বধ্যভূমি থেকে সরিয়ে অন্যত্র খাদ্য বিভাগের সাইলো নির্মাণ নিয়ে আলোচনা হয়। তারই প্রেক্ষিতে গতকাল তারা বধ্যভূমি এলাকার খালের ওপার ১২ একরের একটি এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য বিভাগের মহাপরিচালক ফয়েজ আহমেদ, আধুনিক খাদ্য সংরক্ষণাগারের প্রকল্প পরিচালক গাজীউর রহমান, সমন্বয়ক মো. জাহাঙ্গির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, প্রকৌশলী আব্দুল মোতালেব প্রমুখ।
প্রসঙ্গত, বরিশালের সুশীল সমাজের বাধার মুখে গত মাসে কেবিনেট মিটিংয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বধ্যভূমি সংলগ্ন দিঘি ভরাট করে সাইলো নির্মাণ না করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রয়োজনে সাইলো অন্যস্থানে নির্মাণ করা হোক। এছাড়া হাইকোর্টেও এর একটি রিট দায়ের করা হয়েছে।
/এআর/