ঝালকাঠিতে পরিচ্ছন্নতা অভিযান



ঝালকাঠিস্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’- এর উদ্যোগে ঝালকাঠিতে শনিবার শহর পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালিত হয়েছে। দুপুর ১১টায় ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যলয় সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিস্কার করে পৌরসভার সামনে গিয়ে এ কর্মসূচি শেষ হয়।
এক উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম, ‘পরিবর্তন চাই’- এর জেলা সমন্বয়কারী রহিম রেজা ও শিউলী রহমান, ঝালকাঠি পলিটেকনিক ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এইচ এম গিয়াস উদ্দীন প্রমুখ।
উপস্থিত ছিলেন শতাধিক তরুণ-তরুণী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
/এমপি/