ভোলায় বেশি দামে পোশাক বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
ভোলা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের দোকানগুলোতে উপচেপড়া ভিড়। সেই সুযোগে কিছু ব্যবসায়ী ইচ্ছামত দাম বাড়িয়ে পোশাক বিক্রি করছে। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সদর রোডের চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পোশাক বিক্রিতে ৮০ শতাংশ লাভের প্রমাণ পাওয়ায় দুই ফ্যাশন হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, হিসাব করে দেখা যায় তাদের প্রায় প্রতিটি পণ্যে ক্রয়মূল্য থেকে ৮০ শতাংশ বাড়িয়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে তারা ‘ভ্যাট’ কথাটিও যোগ করেছে। কিন্তু কত শতাংশ ভ্যাট তা তারা উল্লেখ করেনি। সঠিক টাকার পরিমাণের ভ্যাটের কাগজ দেখাতে পারেনি।