পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী মো. সাইদুর রহমান সাইদের নির্বাচনি কার্যালয়ে পেট্রোলবোমা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে আমরা বিন্না বাজারে থাকা আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ের সামনে বসে কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ করছিলাম। এসময় পেছন থেকে ৩ জন লোক পেট্রোলবোমা হামলা চালিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, পেট্রোলবোমা হামলার খবর পেয়ে বাজারে থাকা লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যালয়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে।
বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বরূপকাঠি থানা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন উপলক্ষে ১০ দিন আগে কাঠ, টিনের বেড়া ও টিনের ছাউনি দিয়ে কার্যালয়টি নির্মাণ করা হয়।
স্বরূপকাঠি থানার উপপরিদর্শক শাহাবুদ্দিন বলেন, বিন্না বাজারে থাকা নৌকা প্রতীকের কার্যালয়ে পেট্রোলবোমা হামলার খবর সঠিক নয়। কার্যালয়ের পেছন দিক থেকে বোতল ভর্তি পেট্রোল নিক্ষেপ করা হয়েছে। আর হয়তো সেখানে আগে আগুন জ্বলছিল, সে আগুনে পেট্রোল পড়ায় তীব্রতা বাড়ে। এতে কার্যালয়ের পেছনে থাকা কাপড় পুড়ে গেছে।
/এসটি/