ধানীসাফা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রফেসর মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে আমার কর্মীরা সাফা বাজার এলাকায় নির্বাচনি প্রচারণায় গেলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশিদের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আমার চার কর্মী আহত হয়েছে। হামলাকারীরা এ সময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার বিষয়ে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী ও ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মো. হারুন অর রশিদ বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও তাদের মোটরসাইকেল ভাঙচুরের সঙ্গে আমার কোনও কর্মী জড়িত নয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
/বিটি/এএইচ/