বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, দলের জাতীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ীই জেলায় ৩৬ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয় ।
বিভিন্ন উপজেলার বহিষ্কৃতদের নাম নিম্নরূপ:
আগৈলঝাড়া উপজেলার শ্রমিক লীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন তালুকদার, বাকাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লাবণ্য আক্তার তালুকদার (সোহেল ইমরোজের স্ত্রী), রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, যুগ্ম সম্পাদক মীর আশ্রাফ আলী; গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান; উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম হাওলাদার, জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রার্থী উর্মিলা রানী বাড়ৈ; বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বাইশারী ইউনিয়নের তাজেম আলী হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন জুয়েল ফকির; সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু; উপজেলা কৃষকলীগের সভাপতি চাখার ইউনিয়নের প্রার্থী আব্দুল মালেক হাওলাদার; হিজলা উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুয়াবাড়ী ইউনিয়নের প্রার্থী মুন্সি মোঃ ইসাহাক, উপজেলার আওয়ামী লীগের সদস্য নাজিরপুর ইউনিয়নের প্রার্থী মোঃ মুজিবুর রহমান শরীফ।
আরও আছেন মুলাদী উপজেলার আওয়ামী লীগ সদস্য সফিপুর ইউনিয়নের প্রার্থী আবুল কালাম সিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল হাসান; চরকালেখা ইউনিয়নের প্রার্থী রিনা খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজিরচর ইউনিয়নের প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী; বরিশাল সদর উপজেলার যুবলীগের সদস্য জাগুয়া ইউনিয়নের প্রার্থী হাসনাইন তালুকদার; চরকাউয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাদিছুর রহমান বিশ্বাস; চানপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এইচ এম জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য চানপুর ইউনিয়নের প্রার্থী বাহাউদ্দিন ঢালী;
টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন ও মাশরুল আলম নাসির মিয়া; মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক; ভাষানচর ইউনিয়নের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান; জাঙ্গালিয়া ইউনিয়নের প্রার্থী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ. কাদের ফরাজী; বিদ্যানন্দপুর ইউনিয়নের প্রার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র; দরিরচর খাজুরিয়া ইউনিয়নের প্রার্থী মোস্তফা রাঢ়ী; বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর মোঃ মহসিন, নলুয়া ইউনিয়নের প্রার্থী আওয়ামী লীগ সদস্য মো. আমিনুল হক; কলসকাঠী ইউনিয়নের প্রার্থী উপজেলা তৃণমূল আওয়ামী লীগের সভাপতি একেএম মারুফ হাসান; ভরপাশা ইউনিয়নের প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য আশ্রাফ-উজ-জামান খোকন এবং ভরপাশা ইাউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল হোসেন তালুকদার।
/এইচকে/