আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী দিদারুজ্জামান শিমুলের মামা চয়ন খান বলেন, শুক্রবার রাতে রাজারকাঠী বাজারে বসে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলাম মিস্টারের কর্মী সজলখান, ইউনুস, মোস্তফা ও এরশাদের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের কর্মীদের ঝগড়া হয়।
চয়ন খান দাবি করে বলেন, রাতে তারাই আমাদের কার্যালয়টি পুড়িয়ে ফেলেছে।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েতুল ইসলাম বলেন, রাজারকাঠীতে আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা একটি সাজানো নাটক। ওই এলাকায় শতকরা ৮০ ভাগ ভোট আমি পাবো। আমি বা আমার কর্মীরা কেন এ কাজ করতে যাবে। আমাদের কে ফাঁসানোর জন্য আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা নিজেরাই এ কাজ করেছে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মাহামুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
/এআর/