প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন কেন্দ্রে ঢোকেন। তখন তার সঙ্গে বেশ কয়েকজন কর্মী ঢুকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা করেন। এসময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল আকন গুলিবিদ্ধ হন।
/বিটি/এসটি/