দাউদখালীর দক্ষিণ গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইউনুছ আলী হাওলাদার বলেন, দুপুর দেড়টার দিকে শুনতে পাই কেন্দ্রের সীমানার বাহিরে মারামারি হচ্ছে। শেষে জানতে পারি আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক খান রাহাতের কর্মীদের হামলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জাহিদুল আলম শামীম আহত হয়েছেন।
তিনি আরও বলেন, জাহিদুল আলম শামীম ও তার স্ত্রী এ কেন্দ্রের দুটি বুথে এজেন্ট ছিলেন। এ ঘটনার কিছু আগে তারা কেন্দ্র থেকে বের হয়ে যান।
/এআর/