বরগুনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বরগুনায় বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৬তম জন্মবার্ষিকী পালন করেছেন।

বড় পরিসরের অনুষ্ঠান না করে অনেকটা গোপনীয়ভাবে সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে শহরের একটি বাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলটির স্থানীয় নেতারা জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বড় জমায়েত এড়িয়ে ছোট পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছিলেন অল্পসংখ্যক নেতা-কর্মী।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ স্মরণ করে বলেন, তার আদর্শই দেশের উন্নয়ন ও অগ্রগতির পথপ্রদর্শক। তারা ভবিষ্যতেও এই আদর্শ ধারণ করে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।