৫১০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকাসহ আরাফাত রহমান অভি (২৮) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরাফাত রহমান পাথরঘাটা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি ওই এলাকার আনসার আলীর ছেলে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি এনামুল হক বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদক নির্মূলে পাথরঘাটা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’