প্রকৌশলী চৈতন্য ও হরিজন সম্প্রদায়ের ২জনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া রানী নগরে প্রকৌশলী চৈতন্য ও ফরিদপুরে হরিজন সম্প্রদায়ের ২জনকে হত্যাসহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, লুট, সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ব-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। সোমবার সকাল ১১ টায় নগরীর সদর রোড় অশ্বীনিকুমার টাউনহলের সামনে তারা এ কর্মসূচি পালন করে।Barisal-- Human chain formed protesting killing of engineer and sweepers of minority community

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নগর পূজা কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র নাড়ু, পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুরজিৎ দও লিটু, পূজা উদযাপন পরিষদসহ সাধারণ সম্পাদক গোপার সাহা, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, সাংগঠনিক সম্পাদক স্বপন দাস, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠির সভাপতি ললিত দাস, সাধারণ সম্পাদক উওম ভক্ত।

বক্তারা বলেন,  বর্তমান সরকারের সময়ে বার বার সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময়ে হামলার ঘটনায় আজ পর্যন্ত কোনও হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি। তাই অবিলম্বে বগুড়া প্রকৌশলী ও ফরিদপুরে হরিজন ২ সদস্যকে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের কাঠ গড়ায় দাঁড় করার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন:

ফেনীতে নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মেলেনি ৫ দিনেও

কুষ্টিয়ায় তীব্র তাপদাহ, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

/এআর/