শিল্পমন্ত্রী আমু বলেন, সারাদেশের মানুষ নির্বিঘ্নে ও উৎসাহ নিয়ে পহেলা বৈশাখ নিজস্ব ঐতিহ্যে পালন করেছে। এক সময় পহেলা বৈশাখ উদযাপন নিয়ে মানুষ শঙ্কার মধ্যে থাকত। আওয়ামী লীগ সরকারের আমলেই মানুষ সুষ্ঠুভাবে যার যার ধর্ম পালন করছে।
আরও পড়ুন:
আমু আরও বলেন, বাংলাদেশের নিজস্ব অর্থে বৃহত্তম চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজ চলছে। দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ সরকার উন্নয়নের ছোয়া লাগিয়েছে। এ সরকার ক্ষমতায় আসার আগে বছরে ১টি রাস্তা হলে ২১ বছরে অন্তত ২১টি রাস্তা হত। কিন্তু কোনও ইউনিয়নেই ইটের রাস্তা মানুষ চিনত না। গ্রাম অঞ্চলের উন্নয়ন চাইলে আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নব নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন টিপু বাকলাইর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ সাহা ও জেলা পরিষদ প্রশাসক জেলা আ.লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, সদর উপজেলা আ.লীগ সভাপতি আ. রশিদ।
আরও পড়ুন:
/এআর/ এএইচ/