বিজয়নগরে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

B.bariaব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২৬) নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। গত ২৬ এপ্রিল সকাল ৮টায় ও আজ শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউড়া গ্রামে দু'দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাগর মাশাউড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল মাশাউড়া গ্রামের  মুসলিম ও ভুট্টোর নেতৃত্বে ১০-১৫ জন পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে ফারুক মেম্বারের গোষ্ঠীর অহিদ মিয়ার বাড়িতে হামলা করে। এতে নারীসহ কয়েকজন আহত হয়।
আহতদের মধ্যে সাগর ও শারমিন আক্তারকে (১৬) প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসারর জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সাগর মারা যায়।

এদিকে সকালে সাগরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দু'পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় চারটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষে আহতরা হলেন, আব্দুল আহাদ (৬০),  দুলাল মিয়া (৫৫), ছিদ্দিক মিয়া (৫০), ধন মিয়া (৪৮), মনির হোসেন (৪৮), পপি বেগম (২৪),  মুন্না মিয়া (১৯), রাহিম মিয়া (২৫) ও শাহিন মিয়া (২২) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুলাল মিয়া ও ছিদ্দিক মিয়াকে ঢাকা মেডক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

ধানের বাম্পার ফলনধানের বাম্পার ফলনের পরও দাম নিয়ে শঙ্কায় কৃষকরা

/এআর/