গ্রেফতারকৃত যুবক লাহারকান্দি গ্রামের হুমায়ুন আহমদের ছেলে।
ভিকটিমের মা বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে রাসেল আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। গত ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গেলে রাসেল মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কোনও বিচার না পেয়ে সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেন বলে জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন:
‘আন্দোলন করে লাভ নেই, কেউ ভাত দেবে না’
/বিটি/