আমেরিকার কথায় দেশ চলে না: নৌমন্ত্রী

নৌমন্ত্রী শাজাহান খানআমেরিকার কথায় দেশ চলে না, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়েই দেশ চলে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
নৌমন্ত্রী বলেন, সরকার দেশে ১০টি স্থলবন্দর চালু করেছে। এ বছরের মধ্যে আরও ২টি স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আমদানি-রফতানির কথা বিবেচনা করে বন্দরগুলোর উন্নয়ন করা হবে।
এসময় বিলোনিয়া স্থলবন্দরে চলতি বছরের ডিসেম্বর অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
নৌমন্ত্রীর বিলোনিয়া বন্দর পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, সহ-সভাপতি খায়রুল বাশার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুর আলিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।

আরও পড়ুন:

প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে কটূক্তি, ইমাম আটক 

/এআর/টিএন/