সোনাইমুড়ীতে ভোট গ্রহণ চলছে

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরী জানান, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

১০ ইউনিয়নের মধ্যে বারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি ৯টিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য ৩৪৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ১০ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৪৪৯ জন।

১০টির মধ্যে ৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সবগুলো ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি বিজিবি, র‌্যাব সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

 

/এসটি/