দক্ষিণ শাকতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. হোসেন জানান,সকাল সাড়ে ১১টায় ব্যালট পেপার ও সিল ছিনতাইয়ের কারণে তিনি এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছেন।
অন্যদিকে একই কারণে সকাল ১১টায় সোনাপুরী ইউনিয়নের মেরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সোনাইমুড়ী উপজেলার নির্বাচন অফিসার নাসির উদ্দিন চৌধুরী কেন্দ্র স্থগিত বিষয়টি নিশ্চিত করেন।
/এআর/