পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১টি কেন্দ্রে কমপক্ষে ৭০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ।
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ঘোড়াদাড়ি, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর, খিদিরপুর উপাদী ইউনিয়নের কাজিয়ারতে নৌকা ও ধানের শীর্ষের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ তালুকদারসহ অনেকে আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে রহমান নামের একজন। এছাড়া শাহরাস্তি উপজেলার কয়েকটি ইউনিয়নেও কেন্দ্র দখল, জাল ভোট এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, সর্বাত্মক চেষ্টার পরও কিছু কিছু এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
চতুর্থ দফায় চাঁদপুরের শাহরাস্তিতে ছয়টি ও মতলব দক্ষিণের চারটি ইউনিয়নসহ মোট ১০টি ইউনিয়নে শনিবার ভোট অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার ৯৩টি কেন্দ্রের মধ্যে ৭৮টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসন।
আরও পড়ুন:
কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় নিহত ১
/বিটি/