স্কুলছাত্র বাঁধন হত্যা: অভিযুক্তের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামস্কুলছাত্র ফিরোজ আলী বাঁধন (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত হৃদয় মল্লিকের (২৪) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। গোয়েন্দা পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দুই দিনের এই রিমান্ড মঞ্জুর করেন পঞ্চম মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ডবল মুরিং সার্কেলের সহকারী কমিশনার (এসি) হাসান ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া অভিযুক্ত হৃদয় ও তার কথিত প্রেমিকার ব্যাপারে বাঁধন ব্যক্তিগত গোপন তথ্য জানতেন বলেও পুলিশ জানতে পেরেছে। এ কারনেও তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার বিকেলে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলি এলাকার একটি খাল থেকে বাঁধনের বস্তাবন্দি গলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপরই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার নিকটাত্মীয় হৃদয়কে আটক করা হয়। এর আগে ৪ মে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় কিশোর ফিরোজ আলী বাঁধন।

আরও পড়ুন: রাজশাহীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

/এইচকে/আপ-এআর/