লক্ষ্মীপুরে বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতালক্ষ্মীপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দেশজুড়েই এই আয়োজন থাকলেও লক্ষ্মীপুরে ব্যতিক্রমী উদ্যোগ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৪০ জন শিশু অংশগ্রহণ করে।
লক্ষ্মীপুরে বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাএরপর সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনার ডিডি ও বিএম সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, এএসপি সার্কেল মো. নাসিম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক মাহবুব।
বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তি উদযাপনআলোচনা সভায় জেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ষপূর্তির কেক কাটা হয়।
আরও পড়ুন: তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করাটাই অনলাইনের বড় চ্যালেঞ্জ
/টিএন/আপ-এমও