অতিথিরা প্রত্যাশা করে বলেন, বাংলা ট্রিবিউন শুধু দুই বছর নয়, এগিয়ে যাক হাজার বছর। আহ্বান জানান, বান্দরবান পার্বত্য জেলার দূর্গম এলাকার সব ধরনের খবর যাতে বাংলা ট্রিবিউন-এ যেনও স্থান পায়।
বাংলা ট্রিবিউন ভিন্ন ধারার ও অনুসন্ধানী সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারা অব্যাহত রেখে বাংলা ট্রিবিউনকে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক কাশেমী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।
আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার প্রতিনিধি সঞ্জয় বড়ুয়া, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কৌশিক দাশ গুপ্ত, যমুনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, একুশে টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, জিটিভি প্রতিনিধি মো. ইসহাক, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সৈকত দাশ, দৈনিক গিরিদর্পন প্রতিনিধি সেলিম চৌধুরী।
/এএ/