আহত সুজা উদ্দিন রুবেল জানান, সকালে টেকনাফের মুচরি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় এক আনসার সদস্য নিহত হন। এ সময় ১১টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবেদন করতে আমরা ঘটনাস্থলে যাই। আমরা জানতে পারিন, ওই ঘটনার সঙ্গে নাজির পাড়ার ভুট্টু নামে এক ব্যক্তি জড়িত। পরে বিকেলে নাজির পাড়ার ভুট্টুর বাড়ির সামনে তার ব্যাপারে জানতে চাইলে ভুট্টুসহ তার বাহিনীর লোকজন আমাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের কুপিয়ে আমাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ভুট্টু বাহিনী।
আরও পড়তে পারেন: বাংলা ট্রিবিউন কোনও কুসংস্কারে বিশ্বাস করে না: ড. কাজী আনিস আহমেদ
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
/এমএনএইচ/