এসময় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম জিশান বখতেয়ার, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও অনলাইন দৈনিক পাহাড়টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা ছাত্রসেনার অর্থ সম্পাদক শায়ের মো. সাইফুল ইসলাম, শহর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজের সাধারণ সম্পাদক সৈয়দ হেফাজত উল বারি সবুজ, সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথের পরিচালক (সার্বিক) মো. ইকবাল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রতিনিধি জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, অতি অল্প সময়ে বাংলা ট্রিবিউন দেশের ও দেশের বাইরে মানুষের আস্থা ও নির্ভরতার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
/জেবি/আপ-এনএস/