রোয়ানু মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার

রোয়ানুঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে কক্সবাজারে ৪নং স্থানীয় সর্তক সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট এ নিম্নচাপ কক্সবাজার সমুদ্র বন্দর থেকে নিরাপদ দূরত্বে থাকলেও জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় রেডক্রিসেন্ট কর্মী, মেডিক্যাল টিম, উদ্ধার কর্মী নিয়োজিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এসব প্রস্তুতির কথা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম.নাজমুল হক, সিভিল সার্জন ডা. পুচনু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবদুল মজিদ, রেড ক্রিসেন্ট সভাপতি নুরুল আবছার, কক্সবাজার পৌরসভা মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মানবাধিকার কমিশন সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ জেলা প্রশাসনের অন্যান্য নেতারা।

আরও পড়ুন:
আরও এগিয়ে আসছে রোয়ানু, ৪ নম্বর সতর্কতা সংকেত

/বিটি/