ফেনীর সোনাগাজীতে যুবদল নেতা ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দাউদুল ইসলাম মিনারসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
শনিবার রাতে ১১ টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বক্তারমুন্সী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দাউদুল ইসলাম মিনার (৩০), মো. নুরুল করিম (৩২), হারুনুর রশিদ মিঠু (১৮), মো. শাখাওয়াত হোসেন (৩০) ও আবুল বাশার (২২)।
র্যাব-৭ এর ফেনীস্থ অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, র্যাব সদস্যরা বক্তারমুন্সী এলাকার লুক্কার দোকানের সামনে একটি মাইক্রোবাস থেকে (ঢাকা মেট্রো চ- ৫১-৯০২১) তাদের আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম পিস্তল ও চারটি অ্যামোনেশন উদ্ধার করা হয়।
তাদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হাতিয়ায় জোয়ারের পানিতে নারী-শিশুসহ ৩ জন নিহত
/এআর/